নানান জল্পনা কল্পনা ও বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে শেষ হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফলাফল আসা শুরু হয়েছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নগরীর ৬২ কেন্দ্রে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেনের চেয়ে তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
৬২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে মোঃ রেজাউল করিম পেয়েছেন ২১৫৬৩ ভোট। আর ধানের শীষ প্রতীকে ডা. শাহাদাত হোসেন পেয়েছেন মাত্র ১৯০৮ ভোট।
নির্বাচনে নৌকার হয়ে লড়ছেন মোঃ রেজাউল করিম চৌধুরী, ধানের শীষ প্রতীকে ডা. শাহাদাত হোসেন, মিনার প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, আম প্রতীকে এনপিপির আবুল মনজুর, হাতপাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী।
নগরীর ৭৩৫টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পক্ষ বিপক্ষের সংষর্ষ, প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে যুবক নিহত সহ নানান কারণে নগরীর বেশ কিছু ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম।
বার্তাবাজার/এ.আর