দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-আক্রান্ত বেড়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যু হয়েছিল ১৪ জনের। দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৮ হাজার ৭২ জন।

একই সময়ে আরও ৫২৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৫১৫ জন।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় আরও ৫০৯ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৭হাজার ৯৩৫ জন। গতকাল সুস্থ হয়েছিল ৪৪৭ জন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর