রাজৈরের শাহেদ হত্যা মামলায় ২ জ‌নের মৃত্যুদণ্ড

মাদারীপু‌রের রা‌জৈ‌রে শাহেদ বেগ (৪০) হত্যা মামলায় দুইজন পলাতক আসামীর ফাঁ‌সির আ‌দেশ দিয়েছে আদালত। এসময় মৃত্যুদ‌ণ্ডের পাশাপা‌শি ৫০ হাজার টাকা করে জারিমানা করা হ‌য়। বুধবার দুপু‌রে এ আদেশ দেন মাদারীপুরের অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক লায়লাতুল ফের‌দে‌ৗস। নিহত শাহেদ রাজৈর উপজেলার মহেন্দ্রদী এলাকার এলেমউদ্দিন বেগের ছেলে।

মৃত্যুদ‌ন্ডপ্রাপ্তরা হ‌লেন-‌ রা‌জৈর উপ‌জেলার হারদাসদী-ম‌হেন্দ্রদী ইউ‌নিয়‌নের ইউসুফ আলী মুন্সীর ছে‌লে সে‌লিম মুন্সী ও একই এলাকার আবুল কালাম আজা‌দের ছে‌লে পা‌ভেল শিকদার।

মামলার ন‌থি সূ‌ত্রে জানা গে‌ছে, নিহত শাহেদ বেগ ২০১২ সা‌লের ২৯ ন‌ভেম্বর রা‌তে লি‌বিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ ক‌রে বা‌ড়ি ফেরার সময় নিখোঁজ হয়। পরেরদিন সকালে রা‌জৈর উপ‌জেলার বা‌টিয়ারকান্দা গ্রা‌মের খা‌লের ম‌ধ্যে তার লাশ পাওয়া যায়। ওই দিনই নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বেগ বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।

‌পি‌পি সি‌দ্দিকুর রহমান সিংহ ব‌লেন, দীর্ঘ‌দিন ধ‌রে মামলাটি বিচারাধীন থাকার পর আজ আদালত দুই আসামীর ফা‌ঁসির আ‌দেশ সা‌থে ৫০ হাজার টাকা জারিমানা প্রদান ক‌রেছেন।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর