চসিক নির্বাচন: ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

চসিক নির্বাচনে ভোট কেন্দ্র দখল-হামলা, এজেন্ট ও ভোটরদের কেন্দ্রে ঢুকতে না দেয়াসহ নানা কারণে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মোহাম্মদ জান্নাতুল ইসলাম। রিটার্নিং কর্মকতা হাসানুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয়াসহ নির্বাচন বর্জন ও পুনঃনির্বাচনের দাবি জানান তিনি।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে ৩টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন তিনি।

তার বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে, ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জান্নাতুল ইসলাম সকাল নয় টার দিকে পাহাড়তলী রেলওয়ে হাসপাতাল কলোনি কেন্দ্র পরিদর্শনের সময়ে সরকার সমর্থকদের হামলার শিকার হন। এরপর নগরের ১২, ১৩, ১৪, ২৫, ২৮, ২৯,৩৯ নং ওয়ার্ডসহ সিটির সকল কেন্দ্র থেকে হাত পাখার এজেন্টদের বের করে দেয়া হয়। শুধু তাদের বের করে দিয়েই ক্ষ্যান্ত হয়নি, যারা কেন্দ্রে প্রবেশ করেছিলেন তাদের ভোট দিতেও দেয়া হয়নি বলেও অভিযোগ করে ভোট বর্জন করেন তিনি।

ভোট কারচুপি ও নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন ও পুনঃনির্বাচনের দাবি জানান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর