দুটি কিডনি বিকল, বাঁচতে চায় কলেজ শিক্ষার্থী শাহিন

দুরারোগ্যব্যাধি কিডনি সমস্যায় আক্রান্ত ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. শাহিন খাঁন। দীর্ঘদিন ধরে দুটি কিডনি বিকল হয়ে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দিন দিন তার শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে।

অসুস্থ শাহিন আলফাডাঙ্গা উপজেলার নাওরা মিঠাপুর গ্রামের মো. আলমগীর খাঁনের ছেলে। দীর্ঘদিন পরিবার থেকে চিকিৎসা খরচ বহন করলেও বর্তমানে টাকার অভাবে আটকে যাচ্ছে তার চিকিৎসা। তাই নিরুপায় হয়ে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

জানা যায়, শাহিনের পরিবারের একমাত্র উপার্জনকারী তার বাবা বিদেশে একটি কোম্পানিতে সামান্য বেতনে চাকুরী করেন। আর এদিয়ে চলে তাদের সংসার। কিন্তু বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ছোবলে সেই উপার্জনের পথও বেশ কয়েকমাস বন্ধ থাকে। এরই মধ্যে চিকিৎসকরা জানান শাহিনের দুটো কিডনীই ৯০ শতাংশ অকেজো হয়ে পড়েছে। অতি শীঘ্রই তার কিডনী ট্রান্সপ্লান্ট জরুরি। বর্তমানে তার সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করতে হচ্ছে, যা গত ছয় মাস ধরেই তার পরিবার চালিয়ে যাচ্ছে এবং ট্রান্সপ্লান্টের পূর্ব পর্যন্ত চালিয়ে যেতে হবে। করোনা পরিস্থিতিতে ট্রান্সপ্ল্যান্ট বিলম্ব হচ্ছে এবং খরচের তালিকা দীর্ঘায়ত হচ্ছে। এই ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট বাবদ অনেক টাকার প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

শাহিনের মাতা শরীফা বেগম জানান, ‘সপ্তাহে তিনদিন শাহিনকে ডায়ালাইসিস করতে গিয়ে আমাদের জমানো টাকা যা ছিল তা শেষ হয়ে গেছে। ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আমি বিত্তবান ব্যক্তিদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি আমার শাহিনের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য।’

আসুন সবাই মিলে কলেজ শিক্ষার্থী শাহিনের পাশে দাঁড়াই। বেঁচে থাকার সাহস যোগাই।

শাহিনকে অর্থ সহযোগিতা পাঠাবেন যেভাবে-

বিকাশের মাধ্যমে পাঠাতে:
01793998959 (শাহিনের মাতা)। অন্য কোন উপায়ে সাহায্য করতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

ব্যাংকের মাধ্যমে পাঠাতে:
সঞ্চয়ী হিসাব নম্বর- ৩৪১৪১৬১৬, সোনালী ব্যাংক, আলফাডাঙ্গা শাখা, ফরিদপুর।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর