রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার কে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মো. হুমায়ুন কবীর খোন্দকার বর্তমান ইসির সিনিয়র সচিব মো. আলমগীরের স্থলাভিষিক্ত হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বার্তাবাজার/পি