নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ভারতের বিপক্ষে বাজে পারফর্মের কারণে টেস্ট দলে জায়গা হয়নি ম্যাথু ওয়াডের। তবে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তিনি। এছাড়াও টি-টোয়েন্টি দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন তিনজন।
তারা হলেন- তানভীর সংঘ, জস ফিলিপে ও রাইলি মিথ। টি-টোয়েন্টি দলে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কদের মতো তারকারা। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
এদিকে টেস্ট দলে ডাক পেয়েছেন অ্যালেক্স ক্যারি, ট্রেভিস হেড, মার্ক স্টিকিটি, ঝাই রিচার্ডসন, ময়জেস হেনরিকস। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন জেমস প্যাটিনসন।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, জেসন বেরেনডর্ফ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, মার্কাস স্টয়নিস, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, বেন ম্যাকডারমট, রাইলি মেরডিথ, জস ফিলিপে, কেন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, তানভীর সংঘ, ডার্সি শর্ট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, জস হ্যাজলউড, ট্রেভিস হেড, মার্নাস লাবুশেন, শেন অ্যাবট, উইল পুকোভস্কি, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রীন, ময়জেস হেনরিকস, মিচেন নেসার, জেমস প্যাটিনসন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, মার্ক স্টিকিটি, মিচেল সুইপসন।
বার্তাবাজার/এস.জি