ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। এই সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছে টাইগাররা। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তারা।
আইসিসি বোলিং র্যাঙ্কিংয়ে প্রথমবারের মত সেরা দশে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১৩তম পজিশনে থেকে সিরিজ শুরু করেছিলেন মিরাজ। তিন ম্যাচে ৭ উইকেট নেন তিনি।
এরই ফলে ৬৯৪ রেটিং নিয়ে চারে উঠে এসেছেন তিনি। সেরা দশে জায়গা পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করেন মোস্তাফিজ। ১১ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে এসেছেন তিনি।
মোস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৫৮। আইসিসি বোলিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সাকিব আল হাসান। ১৫ ধাপ এগিয়ে ১৩ নম্বরে আছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬২৯। তিন ধাপ এগিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ৪৩ তম অবস্থানে আছেন তিনি।
বার্তাবাজার/এস.জি