ভয়ে বাংলাদেশে আসেননি, নিজ দেশেই করোনায় আক্রান্ত শাই হোপ

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম সারির ১০ ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান শাই হোপ। নিজ দেশেই থেকে যাওয়াকে নিরাপদ মনে করেছিলেন তিনি।

কিন্তু এবার তিনি নিজ দেশেই করোনায় আক্রান্ত হয়েছেন। শাই হোপ একা নয়, তার ভাই কাইল হোপও করোনায় আক্রান্ত হয়েছে। ঘরোয়া আসর রিজিওনাল সুপারফিফটি কাপ টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে রিজিওনাল সুপারফিফটি কাপে বার্বাডোস স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করতে হয়েছে তাদের। বার্বাডোস ক্রিকেট অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

করোনায় আক্রান্ত হোপ ভাইদের বার্বাডোস সরকারের প্রটোকল মোতাবেক আইসোলেশনে থাকতে হবে। তাদের পরিবর্তে বার্বাডোস স্কোয়াডে জায়গা পেয়েছেন টেভিন ওয়ালকট এবং জাচারি ম্যাকেস্কি।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে রিজিওনাল সুপারফিফটি কাপ। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর