ভ্যাকসিনে অগ্রাধিকার প্রাপ্তদের তালিকা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

বুধবার ২৭ জানুয়ারি করোনা ভ্যাকসিনের উদ্বোধন করবেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিনে প্রথম দিন ভ্যাকসিন পাবেন ২৫ জন সম্মুখযোদ্ধা। এ উদ্বোধন অনুষ্ঠানে বিকেল সাড়ে তিন টায় প্রধান মন্ত্রী ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

বুধবার জাতীয় সংসদে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ভ্যাকসিন প্রদানে অগ্রাধিকারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন। এ সময় ভ্যাকসিন নিয়ে সরকারের মূল পরিকল্পনাগুলো তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মী, প্রশাসনসহ করোনাযুদ্ধে সম্মূখ যোদ্ধাদের জন্য সুরক্ষাসামগ্রী প্রদান, আর্থিক প্রণোদনা প্রদান, যথাসময়ে টেস্টিং কিট আমদানি এবং দেশের বিভিন্ন স্থানে ল্যাব স্থাপনসহ করোনা পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করায় করোনা বিস্তার রোধে দক্ষিণ এশিয়াসহ অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ এখন ভালো অবস্থানে আছে বলে জানান তিনি।

তিনি বলেন, ভ্যাকসিন বিতরণের প্রথম পর্যায়ে দেশের জনসংখ্যার মোট এক কোটি ৫০ লাখ (৮.৬৮%) লোককে ২ সপ্তাহের ব্যবধানে দুই ডোজ করে ভ্যাকসিন দেওয়া হবে। দেশের ৬৪টি জেলা ইপিআই স্টোর এবং ৪৮৩টি উপজেলা ইপিআই স্টোরে এই ভ্যাকসিন সংরক্ষণ করা হবে, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট হতে প্রাপ্ত ৩ কোটি বা ততোধিক ডোজ ভ্যাকসিন ৬টি ধাপে সরাসরি বাংলাদেশের নির্ধারিত জেলার ইপিআই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর