অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য পণ্য তৈরির দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২ মিষ্টি দোকান এবং একটি হোটেলকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ (২৭ জানুয়ারি) সকালে উপজেলার তারাকান্দি বাজারের সততা মিষ্ঠান্ন ভান্ডারকে ২৩ হাজার, শাহজালাল মিষ্ঠান্ন ভান্ডারকে ১০ হাজার এবং সুরুজ হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফর রহমান।
এ সময় তিনি বার্তা বাজারকে জানান, ‘নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ আমরা তারাকান্দি বাজারের সততা মিষ্ঠান্ন ভান্ডার, শাহজালাল মিষ্ঠান্ন ভান্ডার এবং সুরুজ হোটেলে অভিযান পরিচালনা করি এবং নোংরা পরিবেশে ও অনেক দিনের পুরনো চিনির সিরা দিয়ে মিষ্টি তৈরির প্রমাণ পেয়েছি। তাই তাদের ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও জানান, মাস্ক পরিধান না করায় ৩ ব্যাক্তিকে ৬শ’টাকা জরিমানা করা হয়।
হুমায়ুন কবীর/বার্তা বাজার/এস.আর