বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, ইসি চট্টগ্রাম সিটিতে প্রহসনের নির্বাচন করছে। তিনি আরো অভিযোগ করে বলেন, সকল কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের শুরুতেই আইন প্রণয়ন কার্যাবলীতে অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য এমন অভিযোগ করেন।
এসব অভিযোগের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেন, যাদের শাসনামলে ভোট দেয়ার জন্য ব্যালেট বাক্স খুঁজে পাওয়া যেত না তাদের কাছ থেকে নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে সেটা শিখতে হবে না।
এদিকে, বিএনপির আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা একই অভিযোগ করলে আইনমন্ত্রী বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংসদে ধান ভানতে শিবের গীত গাইতে এসেছেন। বিএনপি আমলে নির্বাচনে যে সব অনিয়ম বেড়ে গিয়েছিল সেগুলো তারা দূর করার চেষ্টা করছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক।
এরপরে সংসদে সিভিল কোর্টস আমেন্ডমেন্ট বিল ২০২১ সংসদে গৃহীত হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম