চসিক নির্বাচন: বিভিন্ন কেন্দ্রে থেমে থেমে সংঘর্ষ

বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ৮ টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এরই মধ্যে অনেক কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। চট্টগ্রামের শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া মহিলা আওয়ামী লীগ ও বিএনপির সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে।

এদিকে সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া মহিলা আওয়ামী লীগ ও বিএনপির সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে বলে জানা যায়। পরে র‌্যাব ও পুলিশের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে।

এছাড়া, পাঠানটুলী ওয়ার্ডের বিএনপি ও আওয়ামী লীগ বিদ্রোহীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রগুলো হলো পাঠানটুলী বয়েজ স্কুল, আবেদিয়া স্কুল, কমার্স কলেজ, জমির উদ্দিন স্কুল ও বাংলাবাজার ইউসুফ স্কুল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর