চট্রগ্রামে অনেক কেন্দ্র ভোটার শূন্য

বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ৮ টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
এরই মধ্যে অনেক কেন্দ্রে ভোটারদের লাইন লক্ষ্য করা গেলেও কিছু কেন্দ্র এখনও একেবারে ভোটার শূন্য রয়েছে।

সকাল থেকে ঘাট ফরহাদবেগ, এমইএস স্কুল,হামজারবাগ সরকারী প্রাথমিক স্কুল, সিডিএ স্কুল এন্ড কলেজ, কদম মোবারক উচ্চ বিদ্যালয়সহ দশ কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কদম মোবারক মুসলিম এতিম খানা বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৮০। সকাল ১০টা পর্যন্ত ভোট গৃহীত হয়েছে ৭৮টি। আরও ২ কেন্দ্রে গিয়ে দেখা যায় সকাল ১০ বাজলেও একটিতে ভোট গৃহীত হয়েছে ১৮ টি, আরেকটিতে ভোট গৃহীত হয়েছে ১৯ টি।

তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়ার আশঙ্কা করেছে সকলেই।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর