চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বুধবার(২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে, ভোটগ্রহণের আগে বুধবার সকাল ৭টা থেকেই নগরের বহদ্দারহাট এলাকার এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়াতে শুরু করেন ভোটাররা।
মেয়র পদে ৭ জন ও কাউন্সিলর পদে ২২৯ জন প্রার্থী আছেন ভোটের মাঠে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচনে ভোট দেবেন ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার। নির্বাচন নির্বিঘ্ন করতে দায়িত্বে থাকবে মোট ১৪ হাজার ৩৭০ জন র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য।
২৫ প্লাটুন বিজিবি সোমবার থেকেই টহল দিচ্ছে নগরীর বিভিন্ন সড়কে।
বার্তাবাজার/পি