ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তররে ‘ফায়ারম্যান’পদটির নাম পরিবর্তন করে ‘ফায়ারফাইটার’রাখা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হেডকোয়ার্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে অগ্নি অনুবিভাগ রোববার (২৪ জানুয়ারি) নাম পরিবর্তন করে আদেশ জারি করে।
আদেশে উল্লেখ করা হয়, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪/১১/২০১৯ তারিখের ০৫.০০.০০০০.১৬১.১৫.০৩৯.০৯-৩৩৭ সংখ্যক স্মারক; অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৫ এর ১৩/২/২০২০ তারিখের ০৭.১৫৫.০১৯.৪৪.০৫.০১৯.২০১১-১১৭ সংখ্যক স্মারক এবং ০৬/১২/২০২০ তারিখে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ১৫তম সভার সুপারিশের আলোকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তররে সাংগঠনিক কাঠামোভুক্ত ‘ফায়ারম্যান’ পদবি পরিবর্তন করে ‘ফায়ারফাইটার’ নামকরণে সরকারি মঞ্জুরি নির্দেশক্রম জ্ঞাপন করছি।”
প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গবৈষম্য দূরীকরণের লক্ষ্যে ফায়ার সার্ভিসের ‘ফায়ারম্যান’ পদের নাম ‘ফায়ারফাইটার’ হওয়া উচিত বলে মনে করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর সেই অভিমতের আলোকে ফায়ারম্যান পদরে নাম পরর্বিতনরে জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে সুরক্ষা সেবা বিভাগে প্রস্তাব প্রেরণ করা হয়। সকল দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (২৪ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ বিষয়ে চূড়ান্ত আদশে জারি করা হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম