স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ভারত থেকে আনীত করোনা ভ্যাকসিন আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জাহিদ মালেক জানান, বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৩.৩০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। তিনি জানান, টিকাদান কর্মসূচি উদ্বোধন কালে ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে। কুর্মিটোলা ছাড়াও আরও ৩-৪টি হাসপাতালে টিকাদান শুরু হবে।
প্রথমে দেশের সামনের সাড়ির কর্মীদের মাঝে দেয়া হবে এ টিকা। যেমন- চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও সেনাবাহিনী। এদের টিকাদান কালে ৫ জনের টিকা দেওয়া দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো অপ্রপ্রচার দেখছি না। ভ্যাকসিন আমাদের জন্য কোনো রাজনীতি নয়, মানুষের জীবন বাঁচানোর জন্যই এই ভ্যাকসিন নিয়ে এসেছি।
ভ্যাকসিন নিয়ে যারা বিরুপ মন্তব্য ও প্রচার-প্রচারণা চালায় তারা কোনোভাবেই দেশের মঙ্গল চায় না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিনের বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
বার্তাবাজার/ই.এইচ.এম