চসিক নির্বাচনে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করার লক্ষে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ প্রায় ১৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) শহরের চারটি পয়েন্ট থেকে ৭৩৫টি ভোট কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী মালামাল পাঠিয়েছে নির্বাচন কমিশন।

এবারের চট্রগ্রামসিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াই করবেন ৭ জন, সাধারণ কাউন্সিলর পদের জন্য লড়াই করবেন ১৭২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী পদের জন্য লড়াই করবেন ৫৭ জন। ৪১টি ওয়ার্ডের সবগুলো কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে ইভিএমে। এই সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর