টঙ্গীতে পুলিশের সোর্স খুন

গাজীপুরের টঙ্গীতে জাকির হোসেন (৬০) নামে পুলিশের এক সোর্স খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ৩টায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। নিহত জাকির বরগুনা জেলার পাগড় গাইচ্ছা গ্রামের মমিন উদ্দিনের ছেলে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মো. জোলহাস নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে প্ররণ করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে দুর্বৃত্তরা জাকিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পারে স্থানীয়রা আহত অবস্থায় জাকিরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. মাসুদ রানা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মাসুদ রানা বার্তা বাজারকে জানান, জাকিরের ডান ও বাম উরুতে রগ কাটা, শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

জাকিরের স্ত্রী লাইলী বেগম বার্তা বাজারকে জানান, দুপুর ৩টার দিকে একটি ফোন আসে আমার ফোনে। আমাকে জানায় আমার স্বামীর মরদেহ হাসপাতালে আছে।

টঙ্গী পূর্ব থানার (ওসি) আমিনুল ইসলাম বার্তা বাজারকে বলেন, নিহত জাকির ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরিফ চৌধুরী/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর