কেন্দ্র দখল করে ভোট কাটলে, কোন প্রকার ভোট জালিয়াতি বা নাশকতা করার চেষ্টা করলে নৌকার কর্মী সমর্থকদের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি জানিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেওয়া নাগরিক মঞ্চের নেতারা।
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি ২০২১) দুপুর সাড়ে ১২ টায় বিদ্রোহী প্রার্থী শরিফ প্রধানের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথাগুলো বলেন তারা। নাগরিক মঞ্চের আহবায়ক ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেনের পরিচালনায় ইশতেহার ঘোষণা করেন নৌকার বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধান।
ইশতেহারগুলো হলো–কোন প্রকার পৌর কর বাড়ানো হবে না, জলাবদ্ধতা নিরসন করা, টাউন হল ময়দান, বনমালি ইনষ্টিটিউট, পাবলিক লাইব্রেরী সবার জন্য উমে¥াক্ত করা, সন্ত্রাস চাঁদাবাজি, মাদক বন্ধ করা, আধূনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা করা, আবাসিক এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অবৈধ দখলদার উচ্ছেদ করা, যানজট নিরসনে ব্যবস্থা করা, শিশুদের জন্য আধুনিক বিনোদন কেন্দ্র নির্মাণ করাসহ ২২ দফা ইসতেহার ঘোষণা করেন এই বিদ্রোহী প্রাথী।
এ সময় মেয়র প্রার্থী বলেন, গতকাল ২৫ জানুয়ারি সোমবার আমার সমর্থরা নৌকার প্রার্থী সনি বিশ্বাসের এলাকায় নির্বাচনের প্রচার করতে গেলে পোষ্টার কেড়ে নিয়ে মানসিকভাবে লাঞ্চিত করে প্রাণনাশের হুমকি দিয়েছে, স্থানীয় এমপি গোলাম ফারুক প্রিন্স নৌকার নির্বাচনি অনুষ্ঠানে নিয়মিত যোগদান করলে কমিশন বরাবর লিখিত অভিযোগ দিলেও কোন প্রকার ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। নির্বাচন কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করতে দেখা যাচ্ছে, বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্ট ও শিক্ষক নেতারা নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করছি। প্রশাসনের নিকট পক্ষপাতমূলক ভোট গ্রহণের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে নৌকার পক্ষ থেকে।
তিনি আরো বলেন, আগামী ৩০ জানুয়ারি পৌরসভার নির্বাচন নিয়ে শহরে দেখা দিয়েছে নানা উত্তেজনা, কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে শহরে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। আওয়ামী লীগের নির্বাচনি অফিস পুড়িয়ে দিয়ে বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে দেওয়ার নীল নকশা তৈরি করার চেষ্টা করছে। আমার পক্ষের নেতাদের বহিষ্কারের করানোর জন্য বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করতেছে, আমরা হাজারো কর্মী পদত্যাগপত্র সাথে নিয়ে ঘুরতেছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অব্দুর রহমি পাকন, জেলা আওয়ামী লীগ নেতা, আলহাজ্ব কামিল হোসেন, এডভোকেট আহাদ বাবুসহ নাগরিক মঞ্চ ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য প্রস্তুত রয়েছে। পক্ষপাতমূলক আরচণ করার প্রশ্নই আসে না। তিনি বলেন, নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়েই থাকে, সেই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি