ইবি উপাচার্যের মেগা প্রকল্পের কাজ পরিদর্শন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম ক্যাম্পাসে নির্মাণাধীন মেগা প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) তিনি আকস্মিক ভাবে ইবি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের (৫তলা অনুভূমিক ও উর্দ্ধমুখী সম্প্রসারণ ২-৩ তলা), আবাসিক ভবনের (১০ তলা উর্দ্ধমুখী সম্প্রসারণ ৬-১০ তলা), পরমাণু বিজ্ঞানী ড. এম. এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের (উর্দ্ধমুখী সম্প্রসারণ ৩-৫ তলা), ডরমিটরি-২ (উর্দ্ধমুখী সম্প্রসারণ ৪-৫ তলা), মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের (উর্দ্ধমুখী সম্প্রসারণ ৪ তলা), চিকিৎসা কেন্দ্রের (উর্দ্ধমুখী সম্প্রসারণ ৩ তলা), ব্যবসায় প্রশাসন অনুষদের (উর্দ্ধমুখী সম্প্রসারণ ৫-৬ তলা), রবীন্দ্র-নজরুল কলা ভবনের (উর্দ্ধমুখী সম্প্রসারণ ৩ তলা) ও টিএসসিসির (উর্দ্ধমুখী সম্প্রসারণ ২য় তলা) চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের সার্বিক বিষয়ে খোঁজ নেন।

এসময় তাঁর সাথে ছিলেন পরিদর্শন টিমের সদস্য ব্যবস্যায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রুহুল আমিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভােস্ট প্রফেসর ড. রেবা মন্ডল, ইইই বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল মোমিন, প্রধান নির্বাহী প্রকৌশলী (ভারঃ) মুন্সি শহিদ উদ্দীন মোঃ তারেক ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) এইচ, এম, আলী হাসান।

মোস্তাফিজ রাকিব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর