দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫১৫, মৃত্যু ১৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৬০২ জন।

একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৫ জনে। গতকাল মারা গিয়েছিল ১৮ জন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৭ জন। দেশে এখন পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৭৭হাজার ৪২৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫৬৬ জন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর