মিরসরাইয়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

ইকবাল হোসেন জীবন, মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা দেওয়া হয়েছে। সোমবার (১০ জুন) সকালে এস রহমান ট্রাস্টের উদ্যোগে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় তিনি বলেন, ‘আগে সচিবালয়ে বিসিএস ক্যাডার প্রাপ্ত মিরসরাইয়ের লোক খুঁজে পাওয়া যেত না। এখন পাওয়া যায়। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিশাকে স্বর্ণে পরিণত করে। শহরেরগুলো স্বর্ণকে স্বর্ণ বানায়। এস রহমান ট্রাস্টের সদস্য মীর আলম মাসুকের সভাপতিত্বে ও মহাজনহাট ফজলুর রহমান কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান, এস রহমান পরিবারের সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মাস্টার, এনায়েত হোসেন নয়ন, ধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভূইয়া, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব ও মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নোমান মো. নিজামউদ্দিন প্রমুখ।

এসময় মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৫ জন শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর