মুরাদনগরে রাস্তার দাবিতে ৪ গ্রামবাসীর মানববন্ধন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৭০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় সেই রাস্তা চালুর দাবীতে ৪ গ্রামের অবরুদ্ধ সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে এই মানবন্ধন করে।

মানববন্ধনে অবরুদ্ধ হয়ে পড়া ২৫টি হিন্দু পরিবারের সদস্যসহ ৪ গ্রামের প্রায় দুই হাজার সাধারণ মানুষ অংশ নেন।

সম্প্রতি উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল বাজারের ৭০ বছরের পুরোন যান চলাচলের রাস্তায় হঠাৎ করে দোকান নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেয় কুড়াখাল গ্রামের মৃত আবু সরকারের ছেলে বাতেন সরকার। ফলে ৪ গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে অবরুদ্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাস্তা বন্ধ হওয়ার কারণে আমাদের সন্তানদের দুই কিলোমিটার পথ ঘুরে স্কুলে যেতে হয় এবং পাশের মসজিদ ও মন্দির আছে সেখানেও আমরা অনেক রাস্তা ঘুরে যেতে হচ্ছে। বাজার থেকে কোন কিছু ক্রয় করলে কুলি দিয়ে অনেকটা পথ ঘুড়ে বাড়ী যেতে হয়। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনেক কষ্ট হয়। তাই নিরুপায় হয়ে আজকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এই মানবন্ধন করতে বাধ্য হয়েছি। আমরা অবরুদ্ধ পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, আমাদের করার কিছু নাই, আমরা ১টি পরিবারের কারণে অসহায় হয়ে গেছি। গত কিছু দিন আগে আমার গর্ভবতী বোনকে রাস্তা না থাকায় ঠিক সময়ে হাসপাতালে নিতে পারিনি সে তার আগেই মৃত্যুবরণ করেন।

মো:নাজিম উদ্দিন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর