রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম|
গ্রেফতারকৃতরা হলো- বেলাল হোসেন (৩৪), মোঃ হাবিব উল্লা (৪২), মোঃ হোসেন (৩২) ও মোঃ ফারুক হোসেন (২০)।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার মধুসুধন দাস বার্তা বাজারকে জানান, রোববার (২৪ জানুয়ারি) সকাল ০৭.৪৫ টায় রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান
উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কাভার্ড ভ্যানযোগে ঢাকায় এনে উল্লেখিত স্থানে বিক্রির জন্য অবস্থান করছিল।
এ ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বার্তাবাজার/ই.এইচ.এম