কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামে প্রায় দুই বছর আগে একটি কালভার্ট ভেঙ্গে যায়। এতে করে কয়েক গ্রামের জনসাধারণের দুর্ভোগের পোহাতে হচ্ছে। চার পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত করতে হচ্ছে কয়েক কিলোমিটার ঘুরে। এতে জনগনের অতিরিক্ত টাকার সাথে সময় অপচয় হচ্ছে।
জানা যায়, উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্ব পাড়া নান্নুর বাড়ির সংলগ্নে কালটিয়া হয়ে পয়তিশকান রাস্তার খালের উপর একযুগ আগে নির্মিত কালভার্টটি দুই বছর আগে বন্যায় ভেঙে গেলে আজ পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এলাকাবাসীকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকের আরেকটি রাস্তা হয়ে কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করতে হচ্ছে।
এতে জনগনের অতিরিক্ত টাকার সাথে সময় অপচয় হচ্ছে। স্থানীেয় লোকজন অভিযোগ করে বার্তা বাজারকে বলেন, এলাকাটি কৃষি পণ্য উৎপাদনমুখী, কিন্তু দীর্ঘদিন যাবত রাস্তাটির উন্নয়ন মূলক কাজ বন্ধ থাকায় রাস্তায় বড়বড় গর্ত হয়ে যায় এবং কালভার্ট এর মধ্যেস্থলে ভাঙ্গার কারণে সময়মত কৃষিপণ্য বাজারজাত করতে পারি না। এতে করে সময় অর্থ ও কৃষি উৎপাদিত পণ্য নষ্ট হয় আমাদের। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম এর মাধ্যমে আবগত করেও কোন সুফল পাচ্ছিনা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পাকুন্দিয়া উপজেলার উপ-প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লা বার্তা বাজারকে বলেন, সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এ.আর