টাঙ্গাইলে নৌকার মেয়র প্রার্থীর মত বিনিময় সভা

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এস. এম সিরাজুল হক আলমগীরের সাথে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) দুপুুুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভি.আই.পি অডিটোরিয়াম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

মেয়র হিসেবে নির্বাচিত সকলের প্রত্যাশা পুরন করে সুন্দর একটি পৌরসভা গঠনের আহবান জানান সাংবাদিকরা।

এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. কামরুজ্জামান ও আতাউর রহমান আজাদ, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল খান তুহিন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, ইফতেখারুল অনুপম, কার্যকরী সদস্য কামনাশীষ শেখর প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর