সাতক্ষীরার দেবহাটায় গ্রাম বাংলার লোকনাট্য লালন মেলা ও লালন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় পারুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী শহিদুল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় পারুলিয়া শহীদ কাশেম পার্কে উক্ত মেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক অহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা রাজু আহমেদ। মেলায় বাগেরহাট, খুলনা, যশোর, কুষ্টিয়া ও সাতক্ষীরা থেকে
বিচারকগন এসেছিলেন।
বার্তাবাজার/এ.আর