মেঘনা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীর দখল করে গড়ে উঠা বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় নদীর তীর দখল করে গড়ে উঠা অন্তত ৩০টিরও অধিক পাকা ভবনসহ ছোট বড় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএ এর নিবার্হী ম্যাজিস্টেট মাহবুব জামিলের উপস্থিতে বিপুল পরিমান পুলিশ ও বিআইডব্লিউটিএ এর নিরাপত্তা বাহিনী এ অভিযান পরিচালনা করেন।

বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক ও আশুগঞ্জ নদী বন্দরের কর্মকতা শহিদ উল্লাহ বার্তা বাজারকে জানান, বার বার নিষেধ করার পরও নদী দখল ও দূষণ থামছিল না। তাই নদীটিকে রক্ষায় বিআইডব্লিউটিএ রোববার থেকে দু‘দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। দু‘দিনব্যাপী অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার দিনব্যাপী বিআইডব্লিউটিএ পরিচালিত অভিযানে মেঘনা নদীর তীরে দখল করে গেড় উঠা ৭০টিরও বেশী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর