রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৩

রাজধানীতে এক মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

রোববার (২৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ। জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক সেবন ও বিক্রির দায়ে অভিযিুক্ত।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫৫ হাজার ৭’শ ২৭ পিস ইয়াবা, ১৬৬ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৮২৫ গ্রাম ২২ পুরিয়া গাঁজা, ০৫ বোতল ফেন্সিডিল, ৯৬ ক্যান বিয়ার ও ৫০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর