লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্লান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো প্রকল্পের আওতায় হাতীবান্ধা হাসপাতাল হইতে গেন্দুগুড়ি কসাইটারি ১২৮০ মিটার সড়ক নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে মশিউর রহমান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।
এসময় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক দিলীপ কুমার সিংহসহ দলের অন্যান্য নেতা কর্মীবৃন্দ।
বার্তাবাজার/এ.আর