ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের উপজেলার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলো- উপজেলার পূর্বসদরদী গ্রামের আবুল খায়েরের ছেলে সাকিব ও নাজিরপুর গ্রামের ছানোয়ার মুন্সীর ছেলে শাহিন মুন্সী। তারা ব্রাক্ষণকান্দা হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বার্তা বাজারকে জানান, সাকিব ও শাহিন মুন্সী একটি মোটরসাইকেলে পুকুরিয়া থেকে ভাঙ্গার দিকে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ফরিদপুরগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময়ে তাদের পেছনে থাকা আরেকটি মোটরসাইকেলচালক ঢাকা ডেন্টাল কলেজের চিকিৎসক ঝালকাঠীর লাবলু গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে।
বার্তাবাজার/এ.আর