চসিক নির্বাচন উপলক্ষে চলছে মক ভোটিং

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের সুবিধার্থে শুরু হয়েছে মক ভোটিং।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে মক (প্রতীকী) ভোটিংয়ের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বার্তা বাজারকে বলেন, সোমবার (২৫ জানুয়ারী) সকাল ১০টা থেকে নগরীর ৭৩৫টি ভোটকেন্দ্রে একযোগে মক ভোটিংয়ে ব্যবস্থা করা হয়েছে। বিকাল চারটা পর্যন্ত মক ভোটিং কার্যক্রম অব্যাহত থাকবে। ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দিতে যাতে কোন সমস্যা না হয়। তাই মক ভোটিংয়ের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর