জ্ঞাত আয় বর্হিভূত অর্থে ব্যাংকের শেয়ার ক্রয় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে এনআরবি ব্যাংকের তিন পরিচালক এবং এক শেয়ার হোল্ডারকে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।
এনআরবি ব্যাংকের তিন পরিচালক হলেন- নাভিদ রশিদ খান, নাফিহ রশিদ খান, ও ইদ্রিস ফরায়জী। আর অপরজন হলেন ব্যাংকটির শেয়ার হোল্ডার আমিনুর রশিদ খান। তিনি নাফিহ ও নাভিদের বাবা।
দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক (১ ফেব্রুয়ারি) দুদকের জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির হতে তাদের তলবি নোটিশ পাঠান। দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে, এনআরবি ব্যাংকের এ ৪ জন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকের বিপুল শেয়ারের মালিক হন। এছাড়া দুবাইতে ব্যাংকের দুই পরিচালক নাফিহ ও নাভিদের নামে বাল্ক ট্রেড ইন্টারন্যাশনালসহ বেশ কিছু কোম্পানি রয়েছে।
দুদকের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম