দেশের সকল বিভাগ বা জেলায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ দ্বারা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ জাতীয় সংসদ চলমানকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
গাজী মোহাম্মদ শাহনওয়াজের (হবিগঞ্জ-১) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে দেশের ১৯টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার সদর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে হবিগঞ্জ-১ আসনের আওতাভুক্ত উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের কোন পরিকল্পনা হয়নি।
বার্তাবাজার/ই.এইচ.এম