হোয়াইটওয়াশ মিশনে টাইগাররা, টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

ক্যারিবিয়দের হোয়াটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছেন বাংলাদেশ টাইড়গাররা। টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ ক্রিকেট দল।

মহামারি করোনার তান্ডব কাটানো মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে পাওয়া সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে মিরপুরে টানা ২ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আজ হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামছে তামিমরা।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ।

ওয়ানডেতে ১৩ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আজ ম্যাচ জিতলে ১৪ বার এই গৌরব অর্জন করবে এবং ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর