দুপুরের আগেই আসছে ভারতের ৫০ লাখ টিকা

প্রথম দফায় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত ৫০ লাখ করোনার টিকা সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশে আসছে। টিকা আসার পর বিমানবন্দর থেকে সরাসরি বেক্সিমকোর টঙ্গী গুদামে নিয়ে যাওয়া হবে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সোমবার (২৫ জানুয়ারি) ঢাকায় আসছে অক্সফোর্ডের টিকার প্রথম চালান। এর আগে ২০ লাখ ডোজ টিকা ঢাকায় এলেও সেটি ছিল বাংলাদেশকে দেওয়া ভারত সরকারের উপহার। এবার আসছে চুক্তিমতো ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি ডোজের প্রথম চালান। প্রতিবারে ৫০ লাখ করে ৬ দফায় ঢাকায় আসবে অক্সফোর্ডের এ টিকা।

এই টিকা সারাদেশে বিতরণের আগে সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর