জাহাঙ্গীর মাহমুদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে সিমু আনন্দধাম বৃদ্ধাশ্রম নামে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার ১০জুন দুপুরে থানার নবীগঞ্জ বড়বাড়ি এলাকায় এ বৃদ্ধাশ্রমটি উদ্বোধণ করা হয়।
বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা ও নির্বার্হী চেয়ারপার্সন হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ ও জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী খোকন।
বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারপার্সন হাসিনা রহমান সিমু জানান, বন্দর এলাকায় অটিজম চাইল্ড কেয়ার অত্যন্ত নিষ্ঠার সাথে পরিচালনা করে আসছি। পাশাপাশি একটি বৃদ্ধাশ্রম চালু করার বাসনা ছিল আজ তা পূর্ণতায় রুপ নিল। এই বৃদ্ধাশ্রমের আশ্রয়গ্রহীতাদের সহযোগিতায় তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।