ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫.৩০ টায় ধুনট উপজেলার ধুনট-সোনাহাটা সড়কের খোকশাহাটা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফকিরপাড়া গ্রামের জিল্লুর হোসেনের ছেলে শামীম হোসেন (১৮) ও ধুনট উপজেলার পূর্ব কান্তনগর গ্রামের নাজিম হোসেনের ছেলে ফারাইজুল হোসেন (১৬। তারা দুজনই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

একই দিন রাত পৌনে ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা জানান, একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় তাদের দুইজনের মৃত্যু হয়। তারা দুজন পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। কিন্তু এ ঘটনার প্রেক্ষিতে কোন মামলা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর