ফুলবাড়ীতে সাংবাদিকের উপর হামলাকারীর মূল আসামি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (জানুয়ারি ২৪) সাড়ে চারটার দিকে ১ নম্বর আসামী মোখলেছুর রহমান ওরফে ক্লে কে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফুলবাড়ী প্রতিনিধি ও শিক্ষক আমিনুল ইসলাম (৫৫)’র উপর সন্ত্রাসী হামলা করে পানিমাছকুটি গ্রামের মৃত শামছুল হকের ছেলে মোখলেছুর রহমান ওরফে ক্লে, মিজানুর রহমান, মানিক মিয়া ও তাদের লোকজন। রাতেই হামলাকারীদের নামে থানায় মামলা দায়ের হলে রবিবার বিকালে মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ এর নিকট হতে পাওয়া তথ্যসূত্রে ১ নম্বর আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত হওয়া যায়। অভিযুক্ত অন্য সব আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক আমিনুল ইসলাম স্কুলে যাওয়ার সময় পানিমাছকুটি গ্রামের আবুল মিস্ত্রির বাড়ির সামনে আকষ্মিকভাবে পথ আটকিয়ে তার উপর হামলা চালায়। এতে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর