উইন্ডিজদের বিপক্ষে হ্যাটট্রিক হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আগামীকাল সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুইদল।

শেষ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট পেতে মরিয়া টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তৃতীয়বারের মত উইন্ডিজদের হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে রয়েছে টাইগাররা।

এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ দল। ২০১৪ সালে ঘরের মাটিতে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এবারও উইন্ডিজদের হোয়াইটওয়াশ করতে টাইগাররা।

তামিম বলেন, আমরা সিরিজ জিতেছি। তবে আরও ১০ পয়েন্ট পাওয়ার বাকি আছে। উন্নতির অনেক জায়গা আছে। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর