টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখা ও পৌর শাখার নতুন কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মানবাধিকার কমিশন ও পৌর শাখা আয়োজিত উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,পৌর মেয়র শহিদুজ্জামান খান,বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাসরীন জাহান খান বিউটি,সাধারণ সম্পাদক কাজী রিপন,সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম দুলাল,সা্যগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান তাপস,উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম খান,পৌর শাখার সভাপতি মোঃ শামছুল হুদা চৌধুরী প্রমুখ।
বার্তাবাজার/পি