আগামী ২৮ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে আবুধাবি টি-টেন লিগের। এবারের আসরে দল পেয়েছেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। তবে ৫ জনকে টি-টেনে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টেন লিগে খেলতে এরই মধ্যে আবুধাবিতে গেছেন নাসির হোসেন। পুনে ডেভিলসের হয়ে খেলবেন তিনি। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলবেন মুক্তার আলি। এরই মধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি।
মারাঠা অ্যারাবিয়ান্সের স্কোয়াডে যোগ দিয়ে গতকাল (২৩ জানুয়ারি) দেশ ছেড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ টেস্ট দলের প্রাথমিক স্কোয়াডে থাকায় টি টেন খেলা হবে না তাসকিন আহমেদের।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ শেষে আবুধাবির বিমান ধরবেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান। দুইজনই খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। দলটির আইকন খেলোয়াড় আফিফ।
বার্তাবাজার/এস.জি