চসিক নির্বাচনে সাধারণ ছুটি থাকবে না: মোহাম্মদ আলমগীর

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশ নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা জানান।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকবে না৷ গাড়ি চলাচল ও অফিস আদালত যথারীতি চলবে। তবে প্রতিষ্ঠানের ভোটাররা ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন।

সভায় তিনি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সততা ও সচেতনার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

তিনি আরও বলেন, ইভিএম হলো একটি বাড়তি সুযোগ। ইভিএম থাকলে যারা ভোট দিচ্ছেন তাদের জন্য যেমন সুবিধা তেমনি যারা নিচ্ছেন তাদের জন্যও সুবিধা। কেহ যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সক্রিয় থাকার কথা বলেন।

চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের, আইডিই প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাসেম মোঃ ফজলুল কাদের, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বশির আহমদসহ প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর