বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২০ এর ফাইনাল ম্যাচে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত ম্যাচটি উত্তরা এপিবিএন মাঠে অনুষ্ঠিত হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপদলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
ক্রিকেটের সঙ্গে যুক্ত বাহিনীর সদস্যরা যাতে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারে সে ব্যাপারে পুলিশ বাহিনী কাজকরছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। উত্তরার এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২০, আইজিপি কাপ-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, নিয়ম-শৃঙ্খলার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে জনগণের সেবায় কাজ করতে, পুলিশ সদস্যদের খেলাধুলাও সংস্কৃতি চর্চা বাড়াতে হবে।
টুর্নামেন্টে এবার চ্যাম্পিয়ন হয়েছে এপিবিএন ক্রিকেট টিম এবং রানার আপ হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ টিম।
বার্তাবাজার/এ.আর