ফরিদপুরের বোয়ালমারীতে মাদক সেবনের অপরাধে এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাহিরভাগ গ্রামের মো. শওকত হোসেনের ছেলে মো. আরিফ মীর্জাকে (৩০) তার নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়।
এ সময় মাদকদ্রব্য সেবনের অপরাধে আরিফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৪২ এর ১১ ধারায় এক বছরের কারাদণ্ড দেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বার্তা বাজারকে বলেন, ‘মাদক সেবনের অপরাধে আরিফকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।’
বার্তাবাজার/এ.আর