বিএনপির সাবেক দলীয় এমপি ও নেতা দিলদার হোসেন সেলিমকে দেখতে তার বাসভবনে গিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সিলেটের লামা বাজার এলাকায় অবস্থিত দিলদার হোসেন সেলিমের বাসায় যান। তখন মন্ত্রীর সাথে ছিলেন গোয়াইন সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক।
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর একান্ত সহকারী সচিব মোহাম্মদ রাশেদুজ্জামা জানান, মন্ত্রী ইমরান আহমদ এমপি অসুস্থ দিলদার হোসেন সেলিমের চিকিৎসার খোঁজ নেন।এসময় দিলদার হোসেনের স্ত্রী এডভোকেট জেবুন্নাহার সেলিম মন্ত্রীকে চিকিৎসা সংক্রান্ত অগ্রগতি জানান।মন্ত্রী অসুস্থ দিলদার হোসেন সেলিমের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন যাবত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
বার্তাবাজার/এসজে