ভালুকায় ১৯৯টি পরিবারের মাঝে দলিলসহ গৃহ প্রদান

মুজিব শত বর্ষ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় ভালুকায় ১৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিলসহ গৃহ প্রদান করা হয়েছে।শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে ঘর বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভালুকা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মনোঙ্গ অনুষ্ঠানের মধ্য দিয়ে গৃহহীন ঐসব পরিবারের হাতে জমির দলিল তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, সহকারী কমিশনার ভূমি মাঈনুদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর