দেশে করোনায় মৃত্যু ৮ হাজার ছাড়াল, আক্রান্ত কমেছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮০৩ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৫ জনের।

এছাড়াও নতুন করে আরও ৪৩৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৬১৯ জন।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৮ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর