কুড়িগ্রামে দেড় হাজার ভূমিহীন ও গৃহহীন পেলেন নিজস্ব ঠিকানা

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারে নেয়া আশ্রয়ন প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় উত্তরের জেলা কুড়িগ্রামে দেড় হাজারের বেশি পরিবার পাচ্ছে তাদের নিজস্ব ঠিকানা। জেলার ৯ উপজেলার ১ হাজার ৫ শত ৪৯ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের প্রধানমন্ত্রীর দেয়া উপহার নিজস্ব ঠিকানা অর্থাৎ জমি ও ঘর হস্তান্তর করা হয় উপকারভোগীদের মাঝে।

শনিবার(২৩ জানুয়ারী) সকালে জেলার প্রতিটি উপজেলার আশ্রয়ণ প্রকল্প এলাকায় এসব ঘর ও জমি হস্তান্তর করেন সংশ্লিষ্ট উপজেলার প্রশাসনের কর্তারা।

প্রশাসন সুত্রে জানা যায়, জেলার ৯ উপজেলাগুলোর মধ্যে সদর উপজেলায় ২০০ টি, পরিবার, রাজারহাট উপজেলায় ৭০ টি পরিবার, ফুলবাড়ী উপজেলায় ১৬৫ টি পরিবার, নাগেশ্বরী উপজেলায় ২৬৪ টি, পরিবার, ভুরুঙ্গামারী উপজেলায় ২০০ টি পরিবার, উলিপুর উপজেলায় ২০০ টি পরিবার, চিলমারী উপজেলায় ১০০ টি পরিবার, রৌমারী উপজেলায় ৫০ টি পরিবার ও চররাজিবপুর উপজেলায় ৩০০ টি পরিবার পান আশ্রয়ন প্রকল্পের এসব ঘর।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, “আজ সকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশব্যাপী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হলো। এতে কুড়িগ্রামের ৯ উপজেলায় ১ হাজার ৫ শত ৪৯ ভুমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেলেন। আমরা সত্যি আনন্দিত এসব ঘর উপকারভোগীদের দিতে পেরে ।”

উপকার ভোগী পরিবারগুলোর মধ্যে ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের বাসিন্দা জরিনা বেগম (৬০), আব্দুল সালেক (৩৫), কুটিচন্দ্রখানার আদরী বেগম (২৬) বলেন,”শেখের বেটি হামাক ঘর করি দিলে, জমি দিলে।বাপের বেটির মত কাজ করলে বাহে!হামার তো থাকারে জাগা আছিল না। আল্লাহ হামার সরকার’ক ভালে রাখুক, অনেক দিন বাঁচে রাখুক।হামরা সগায় মন খুলি দোয়া করমো।”

উল্লেখ্য,প্রধানমন্ত্রীর নেয়া আশ্রয়ন প্রকল্পের উদ্যোগে সারা দেশে প্রায় ৭০ হাজার পরিবার পাচ্ছে ভিটেমাটিসহ এসব ঘর ।এতে প্রত্যেক পরিবার ২ শতক জমিসহ দুই রুম, বাথরুম, রান্না ঘরসহ সেমি পাকা ঘর পাচ্ছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর